ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত সাভার রিফ্রাকটরিজ কোম্পানির শেয়ার লেনদেন আগামী রোববার বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ কোম্পানির শেয়ার গত ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়।
উল্লেখ্য, সাভার রিফ্রাকটোরি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চলতি অর্থ বছরে কোনও শেয়ার লভ্যাংশ দেয়নি।
বাংলাদেশ সময় : ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এসএনএইচ/এনএস