শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’তে এবারের অতিথি ভাস্কর হামিদুজ্জামান।
ভাস্কর্যের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানে বিপাশা হায়াতের সঙ্গে তিনি শৈল্পিক ভাবনা বিনিময় করেছেন। এছাড়া আলোচনার পাশাপাশি বাংলাদেশে ভাস্কর শিল্পের অবস্থা ও একজন ভাস্করের মনের ভাবনা নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন।
২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে এ অনুষ্ঠানটি প্রচার হবে।
বিপাশা হায়াতের গ্রন্থনা ও উপস্থাপনায় ‘বিপাশার অতিথি’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তারেক আখন্দ।
বাংলাদেশ সময় : ১১০৯ ঘন্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এমকে