৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:১৮ পিএম BDST banglanew24
03 Aug 2012   01:40:35 PM   Friday BdST
E-mail this

দক্ষিণ সুদান সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দক্ষিণ সুদান সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন

ঢাকা: শুক্রবার সদ্য স্বাধীন হওয়া রাষ্ট্র দক্ষিণ সুদান সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন । অল্প সময়ের মধ্যেই তিনি দক্ষিণ সুদানের রাজধানী জুবায় অবতরণ করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

কয়েক ঘণ্টা স্থায়ী সংক্ষিপ্ত এ সফরে তিনি দক্ষিণ সুদানি নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

গত বছরের জুলাই মাসে সুদান থেকে স্বাধীনতা লাভ করার পর হিলারি ক্লিনটনই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা যিনি দক্ষিণ সুদান সফরে আসছেন।

হিলারি ক্লিনটন সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিরাজমান মতভেদ ও দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহবান জানাবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, সুদানের সঙ্গে দক্ষিণ সুদানের সংঘাত মিটিয়ে ফেলার জন্য জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমা বৃহস্পতিবার পার হয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার আফ্রিকা সফরের দ্বিতীয় দেশ হিসেবে দক্ষিণ সুদান আসছেন। আফ্রিকা সফরের অংশ হিসেবে হিলারি মোট সাতটি দেশ সফর করবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

শুক্রবার সেনেগাল থেকে উগান্ডার রাজধানী কাম্পালা হয়ে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় পৌঁছাবেন হিলারি ক্লিনটন। সেখানে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করবেন তিনি। কয়েক ঘণ্টা অবস্থানের পর শুক্রবার দিনের শেষে আবারও উগান্ডার রাজধানী কাম্পালায় ফিরে যাবেন তিনি।

দক্ষিণ সুদানি নেতাদের সঙ্গে বৈঠকে তিনি দক্ষিণ সুদানের পক্ষে শক্তিশালী সমর্থন ব্যক্ত করবেন বলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে একই সঙ্গে তিনি দুই সুদানের বিবাদ মীমাংসায় অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করতে পারেন বলে জানিয়েছে ওই সূত্র।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান