নাটোর: নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কাছে গোপালপুর রেলগেটে শনিবার ট্রেনে কাটা পড়ে আফজাল হোসেন ওরফে বাবু (২৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
আফজাল দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের আজিত সরকারের ছেলে। তিনি লালপুর বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আজিমনগর রেলস্টেশন মাস্টার একেএম নাজমুল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর