৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৫৬ এএম BDST banglanew24
26 May 2012   08:19:31 PM   Saturday BdST
E-mail this

ঝিকরগাছায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের ঝিকরগাছায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে ওই মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার শাহাবুদ্দিন (৩২) ঝিকরগাছার গুলবাগপুর গ্রামের হানেফ আলীর  ছেলে।

ঝিকরগাছা থানার ওসি হুমায়ুন কবির জানান, ঝিকরগাছার গুলবাগপুর গ্রামের ৫ম শ্রেণির এক ছাত্রী বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটছিল।

এ সময় কৌশলে শাহাবুদ্দিন তাকে পাশের তিলক্ষেতে নিয়ে ধর্ষণ করেছে এমন অভিযোগে ওই ছাত্রীর বাবা শনিবার থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি মামলা হিসেবে রেকর্ডের পর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী অভিযুক্ত শাহাবুদ্দিনকে গ্রেফতার করেন। পরে আসামিকে আদালতে চালান দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৬, ২০১২
মিলন রহমান/সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান