নরসিংদী: নরসিংদীর শিবপুরে একরাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিপতিবার দিনগত রাতে শিবপুর উপজেলার কারাচরের গুপ্তপাড়া এলাকায় এ দু’টি ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের এলোপাথাড়ি মারপিটে গৃহকতাসহ ৩জন আহত হয়েছেন।
গৃহকতা আতিকুল ইসলাম জানান, গভীর রাতে ৩০-৪০ জনের সশস্ত্র ডাকাতদল তার বাড়িতে হানা দেয়। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে।
পরে ঘরের আলমারি ভেঙে নগদ ২ লক্ষাধিক টাকা,৭ ভরি স্বর্ণালঙ্কার, কম্পিউটার, মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বাধা দিলে ডাকাতদল বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালায়। এলোপতাড়ি মারপিট করতে থাকে।
আতিকুলের বাড়িতে ডাকাতি শেষে ডাকাতদল প্রতিবেশি কবির হোসেনের বাড়িতে হানা দেয়। ওই পরিবারের লোকজনকে অস্ত্রর মুখে জিম্মি করে নগদ ৫০ হাজার টাকা, ২ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেটসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
এক পর্যায়ে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২