৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:৫২ এএম BDST banglanew24
16 Jul 2012   02:47:39 PM   Monday BdST
E-mail this

সুনামগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সুনামগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভার ইকবাল নগর নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে বৃদ্ধাসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের চালক একই পৌরসভার তেঘরিয়া এলাকার আজিজ (৩৫), পৌরসভার নতুনপাড়া এলাকার
ছলিকউদ্দিনের ছেলে সোহাগ (২৫) ও পাশের হাজীপাড়ার বশির মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৬০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে চালক আজিজের প্রাইভেটকারে করে সোহাগ ও রাহেলা বেগম সুনামগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিলেন। পথে ইকবাল নগর এলাকায় চালক একটি শিশুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেটকারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা তিনজন মারা যান।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান