৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:২৯ এএম BDST banglanew24
15 Sep 2012   04:54:03 PM   Saturday BdST
E-mail this

অন্ধত্ব থেকে মুক্তি চান চলচ্চিত্রাভিনেতা কায়েস


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অন্ধত্ব থেকে মুক্তি চান চলচ্চিত্রাভিনেতা কায়েস

দেশীয় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক কায়েস। ৭২ বছর বয়সী এই অভিনেতা যে বেঁচে আছেন তা দর্শকসহ চলচ্চিত্রের অনেকেরই অজানা। অনেকেই জানেন না গুণী এই চলচ্চিত্রশিল্পী গত প্রায় সাত আট বছর আগে গ্লুকোমাজনিত সমস্যার কারণে ডান চোখটি হারিয়েছেন।

এই চোখটি তার অন্ধ হয়ে গেছে। খুব অচিরেই চিকিৎসা না করতে পারলে তার বাম চোখটিও অকালে হারিয়ে কায়েস চিরতরে হারিয়ে ফেলবেন। অর্থাভাবে কায়েস তার চোখের চিকিৎসা করাতে পারছেন না।

১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স পড়ার সময় তিনি মেঘদূত কথাচিত্র প্রযোজিত আসাদ পরিচালিত ‘ঘূর্ণিঝড়’ ছবিতে নায়ক হিসেবে কবরীর বিপরীতে অভিনয় করেন।

এরপর নায়ক হিসেবে তিনি ‘ভাড়াটে বাড়ি’, ‘বাংলার চব্বিশ বছর’, ‘রক্ত শপথ’, ‘কুমারী মন’, ‘মন নিয়ে খেলা’সহ আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। এসব ছবিতে তিনি সুজাতা, অলিভিয়া, কবিতার বিপরীতে অভিনয় করেন।

এছাড়া তিনি ‘ঝড়ের পাখি’, ‘জয় বাংলা’, ‘পাগলা রাজা’, ‘মৌ চোর’, ‘রাজ দুলালী জাদু নগর’, ‘রাই বিনোদিনী’,‘রাজলক্ষী শ্রীকান্ত’, ‘মহেশখালীর বাঁকে’, ‘বানজারান’, ‘সাহেব’, লড়াকুসহ তিন শতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।

প্রয়াত অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, সঙ্গীত পরিচালক ও গীতিকার খান আতাউর রহমানের খুব প্রিয়ভাজন একজন শিল্পী তিনি। সর্বশেষ তারই নির্দেশনায় ‘এখনো অনেক রাত’ ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে।
বর্তমানে কার্ডিওলজিস্ট ডা. ফখরুল ইসলাম এবং হোমিওপ্যাথিক ডা. জোহার তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫,২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান