৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১২:১২ পিএম BDST banglanew24
27 May 2012   12:22:08 AM   Sunday BdST
E-mail this

প্রদান করা হলো জেমকন সাহিত্য পুরস্কার


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রদান করা হলো জেমকন সাহিত্য পুরস্কার

এবারের জেমকন সাহিত্য পুরস্কার ২০১২ পেলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার এবং জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন তরুণ কথাসাহিত্যিক আনিফ রুবেদ। ২৬ মে শনিবার সন্ধ্যায় ঢাকার রূপসী বাংলা হোটেল বলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারের স্বীকৃতিস্বরূপ জাকির তালুকদারকে তাঁর ‘পিতৃগণ’ গ্রন্থের জন্য নগদ ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং আনিফ রুবেদকে তাঁর ‘মন ও শরীরের গন্ধ’ নামে গল্পের পা-ুলিপির জন্য নগদ ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়। জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ পুরস্কারপ্রাপ্তদের হাতে এ অর্থমূল্য তুলে দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেমকন গ্রুপের পরিচালক ড. কাজী আনিস আহমেদ। তিনি বলেন, ‘আমরা ২০০০ সালে কাগজ সাহিত্য পুরস্কার প্রবর্তন করি। পরে ২০০৭ সাল থেকে তা জেমকন সাহিত্য পুরস্কার নামে প্রতিবছর প্রদান করে আসছি।’

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে কথাসাহিত্যিক জাকির তালুকদার বলেন, ‘একযুগ পূর্বে কাগজ তরুণ কথাসাহিত্যিক পুরস্কার পেয়েছিলাম আজ পরিণত বয়সে জেমকন সাহিত্য পুরস্কার পেয়ে নিজেকে অনেকটা পরিণত লেখক হিসেবে মনে হচ্ছে।’

 জেমকনকে ধন্যবাদ জানিয়ে তরুণ কথাসাহিত্যিক আনিফ রুবেদ বলেন, ‘আমার জীবনের পরম এক দিন আজ। আমি অভিভূত।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, ড. রফিকুল ইসলাম, ভারতের কথাসাহিত্যিক দেবেশ রায়, কবি বেলাল চৌধুরী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি কামাল চৌধুরী, ভারত থেকে আসা কবি বিভাস রায়চৌধুরী, সেবন্তী ঘোষ, কবি খোন্দকার আশরাফ হোসেন, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের ও আহমাদ মোস্তফা কামাল প্রমুখ।

অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক।

বাংলাদেশ সময় : ২২১০, মে ২৬, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান