৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:৫২ এএম BDST banglanew24
15 Aug 2012   01:43:54 PM   Wednesday BdST
E-mail this

তদন্ত থামাচ্ছে না যুক্তরাষ্ট্র

স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ৩৪ কোটি ডলার জরিমানা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্ট্যান্ডার্ড চার্টার্ডকে ৩৪ কোটি ডলার জরিমানা তদন্ত থামাচ্ছে না যুক্তরাষ্ট্র

ঢাকা: ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলার লেনদেনের তথ্য গোপন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩৪ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে ব্রিটেনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে ব্যাংকটির বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে লেনদেন করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে শুনানি অনুষ্ঠানের এক দিন আগেই ব্যাংকটি এ সমঝোতা করল।

গত মঙ্গলবার নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে এ সমঝোতার কথা ঘোষণা করেছে। জরিমানা দিতে রাজি হওয়ায় বুধবারের শুনানি মুলতবি করা হয়েছে। এদিন ব্যাংকটির আত্মপক্ষ পক্ষ সমর্থনের কথা ছিল।

সমঝোতার শর্ত অনুযায়ী ব্যাংকটি আগামী দুই বছর তাদের সব লেনদেন খতিয়ে দেখতে এবং যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করার অভিযোগ তদন্তে সহযোগিতা দিতে রাজি হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (অর্থমন্ত্রণালয়) জোর দিয়ে বলেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে সমঝোতা হলেও তারা অভিযোগের তদন্ত বন্ধ করবে না।

এ ব্যাপারে ট্রেজারি ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেছেন, “আমাদের তদন্ত চলবে। যে কানো অনিয়মের ব্যাপারে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে জবাবদিহিতার মধ্যে রাখতে অর্থমন্ত্রণালয় আমাদের নিয়মনীতি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করবে।”

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ডের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ উপযুক্ত তা নির্ধারণে তারা কাজ চালিয়ে যাবে।

৩৪ কোটি ডলার জরিমানা দিতে রাজি হওয়ার কথা স্বীকার করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, শেয়ারহোল্ডার এবং গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনা করে এটা তাদের ‘বাস্তববাদী’ পদক্ষেপ।

ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে তারা কথা বলছেন। খুব শিগগির একটা সমাধানে যাবেন তারা।

উল্লেখ্য, নিউক্লিয়ার কর্মসূচি বিতর্কে গত দশকেই ইরানের ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং অবরোধ এখনো রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ করেছে, যুক্তরাজ্যের ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড মার্কিন অবরোধ উপেক্ষা করে গোপনে ইরানের সঙ্গে ২৫ হাজার কোটি ডলার লেনদেন করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান