৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৪৪ এএম BDST banglanew24
01 Jun 2012   04:09:37 PM   Friday BdST
E-mail this

ইন্দো-বাংলা বাণিজ্যমেলায় বসুন্ধরার পণ্যে ক্রেতাদের আগ্রহ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইন্দো-বাংলা বাণিজ্যমেলায় বসুন্ধরার পণ্যে ক্রেতাদের আগ্রহ
ছবিঃ দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুণগত মান নিশ্চিত করার কারণে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পণ্যের চাহিদা বাড়ছে ভারতে। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের টিস্যু, কাগজ এবং সিমেন্টের ব্যাপক বাজার তৈরি হয়েছে সেখানে। তাই ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের কাছ থেকে এসব পণ্য আমদানি করার আগ্রহ দেখাচ্ছেন।  

ঢাকার সোনারগাঁও হোটেলে শুরু হওয়া ইন্দো-বাংলা বাণিজ্য মেলায় সফররত ভারতীয় ব্যবসায়ীদের অনেকেই বসুন্ধরার স্টলে এর উৎপাদিত পণ্যের খোঁজ-খবর নিচ্ছেন। ঘুরে ঘুরে টিস্যু, কাগজ এবং সিমেন্টের গুণগত মান নিশ্চিত হতে চেষ্টা করছেন।

তিন দিনব্যাপী এ মেলার অন্যতম অংশগ্রহণকারী প্রতিষ্ঠান দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এর উদ্যোগে বৃহস্পতিবার এ মেলা শুরু হয়েছে। মেলা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে।

মেলা উপলক্ষে ভারত থেকে আসা ব্যবসায়ীদের অনেকেই ভিড় করছেন বসুন্ধরা গ্রুপের স্টলে।

এবারের মেলায় বসুন্ধরার বিভিন্ন ধরনের টিস্যু, স্যানিটেরি ন্যাপকিন, কিংব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা গ্রুপের নতুন পণ্য বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা পেপারসহ বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছে।

দায়িত্ব পালনরত বসুন্ধরা গ্রুপের পেপার সেকশনের নির্বাহী তামান্না তাসমিন জানান, মেলায় আমরা ১৮ ধরনের টিস্যু, ২০ ধরনের কাগজ এবং কিংব্র্যান্ড সিমেন্ট ও বসুন্ধরা সিমেন্ট নিয়ে এসেছি। তবে প্রতিবার পণ্য প্রদর্শনীর পাশাপাশি খুচরা পর্যায়ে কেনার ব্যবস্থা থাকলেও এবার তা রাখা হয়নি। যাতে করে দেশি বিদেশি ক্রেতারা সময় নিয়ে আমদের পণ্য দেখতে পারেন।

তিনি জানান, কাগজ, টিস্যুর বিষয়ে অনেক ব্যবসায়ী আগ্রহ দেখাচ্ছেন।

তামান্না জানান, ১৮ ধরনের টিস্যুর মধ্যে ৬ ধরনের বিশেষ টিস্যু বসুন্ধরা গ্রুপ পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি করছে। এর আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। এছাড়া শ্রীলংকা, নেপাল, দুবাই, দক্ষিণ আফ্রিকা, মরিশাসও রয়েছে। আর কাগজ রফতনি হচ্ছে ভারত এবং শ্রীলংকায়।  
টিস্যু, কিচেন টাওয়েল, বেবি ডায়াপার ও স্যানিটেরি ন্যাপকিনের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। এছাড়া প্রিন্টিং পেপার দেশি ও বিদেশি ক্রেতার পছন্দের তালিকায় রয়েছে।

মেলায় বসুন্ধরা গ্রুপসহসহ বাংলাদেশের ২০টি এবং ভারতের ১৬টি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০১ জুন, ২০১২
এসএআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান