ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটি তার রামপুরাস্থ কার্যালয়ে আজ ১৯ মে সারাদিন ব্যাপী আঞ্চলিক সঙ্গীতের উপর এক সেমিনারের আয়োজন করে। সেমিনারে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস-চ্যান্সেলর ড.সুলতান মুহম্মদ রাজ্জাক।
সেমিনারে স্ব স্ব জেলার পক্ষে সঙ্গীত ইতিহাসের উপর তিনটি গবেষণা পত্র উপস্থাপন করেন যথাক্রমে পাবনার সঙ্গীত সাধন মহাবিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, ইন্টারন্যাশনাল কালচার ইউনিভার্সিটির পারফমিং আর্টস বিভাগের সমন্বয়কারী বাবু রহমান এবং হবিগঞ্জের আনন্দধারা একাডেমির অধ্যক্ষ আবু মোতালেব খান।
আবুল কাসেম উপস্থাপন করেন “পাবনা জেলার সঙ্গীত ইতিহাস” শিরোনামে গবেষণাপত্র। এছাড়া বাবু রহমান “মানিকগঞ্জ জেলার সঙ্গীত ও গুণী সমাজ” শিরোনামে এবং আবু মোতালেব খান “হবিগঞ্জ জেলার সঙ্গীত ঐতিহ্য” শিরোনামে গবেষণাপত্র উপস্থাপন করেন।
গবেষণা পত্রগুলির উপর পর্যালোচনা করেন ইউনিভার্সিটি এক্সপার্ট পুলের সদস্য অধ্যাপক ড. মুশাররত শবনম, ড. জিয়াউর রহমান (সায়েম রানা), ড. মো: মুস্তাফিজুর রহমান এবং ড. হারুন উর রশীদ।
বাংলাদেশ সময় ২০০২, মে ১৯ ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক