৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:৪৮ এএম BDST banglanew24
25 Nov 2012   09:09:22 AM   Sunday BdST
E-mail this

ছাইভস্মের মধ্যে ১১৫টি লাশ শনাক্ত, আরো বাড়তে পারে


আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, ইমরান আলী, ইসমাইল হোসেন, মফিজুল সাদিক, মহিউদ্দিন মাহমুদ ও ওমর ফারুক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছাইভস্মের মধ্যে ১১৫টি লাশ শনাক্ত, আরো বাড়তে পারে

মনোসন্তোষপুর থেকে: আশুলিয়ার নিশ্চিন্তপুরের মনোসন্তোষপুর এলাকার তোবা গ্রুপের তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় রোববার সকাল ৯টা পর্যন্ত ১১৫ জন শ্রমিকের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিশাল ছাইভস্মের মধ্যে আরো লাশ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তাব্যক্তিরা।

দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর মাহবুব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন নিশ্চিন্তপুরে পৌঁছেছে। সব মরদেহ নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নেওয়া হচ্ছে। সেখানে আত্মীয়স্বজনরা এসে লাশ শনাক্ত করবেন।

তিনি জানিয়েছেন, ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলায় অনুসন্ধান চালিয়ে মৃতের এ সংখ্যা নিশ্চিত হওয়া গেছে। পরবর্তীতে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।  

মেজর মাহবুব আরো জানান, “উদ্ধারের পর শ্রমিকদের মৃতদেহ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

সকাল ৮টার দিকে নবম পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২

সম্পাদনা: আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান