৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৮:৫৩ পিএম BDST banglanew24
29 Nov 2012   07:58:32 PM   Thursday BdST
E-mail this

খুলনা চেম্বারের নির্বাচনে ১৯ জনের প্রার্থীতা প্রত্যাহার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা : খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণি থেকে ১১ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৮ জন প্রার্থীতা প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ১৮ ডিসেম্বর চেম্বারের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালক বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট   এনায়েত আলী বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজকে জানান, সাধারণ সদস্য শ্রেণি থেকে প্রত্যাহারকারীরা হচ্ছে- বর্তমান সভাপতি কাজী আমিনুল হক, গৌরাঙ্গা সাহা, খান মোt আসলাম, শেখ সাইফুল ইসলাম, আব্দুল জব্বার পাইক, তিলক কুমার গোস্বামী, কামাল হোসেন, মসতাহীদ আল আরিফীন, শেখ শফিকুল ইসলাম, মহিবুজ্জামান কচি ও মোজাম্মেল হক।

সহযোগী সদস্য শ্রেণি থেকে প্রত্যাহারকারীরা হচ্ছেন- সাইফুল ইসলাম, আলী আকবর, সমীর দত্ত, শেখ আসলাম হোসেন, ফিরোজ সাজ্জাদ, তিলক কুমার গোস্বামী, আনিসুর রহমান ও শাহ আলম মৃধা।

বাণিজ্যিক দল সদস্য শ্রেনি থেকে কাজী আমিনুল হক,  সাইফুল ইসলাম ও এসএম নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনি আরও জানান, এবারের নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে ভোটার সংখ্যা ১ হাজার ২৩৯ এবং সহযোগী সদস্য শ্রেণিতে ৭৭৪ জন এবং ট্রেড গ্রুপে তিনজন।

সাধারণ সদস্য শ্রেণির ১২টি পদে প্রার্থীরা হচ্ছেন- এসএম ওবায়দুল্লাহ, এমএম মতিন পান্না, মোঃ তোফাজ্জেল হোসেন, আবুল বাশার পাটওয়ারী, এমদাদুল হক খালাসী, ওমর ফারুক মিঠু, শেখ আসাদুর রহমান, মোস্তফা কামাল পাশা, সিরাজুল হক, শেখ মাহবুবুর রহমান, গোপী কিষাণ মুন্ধরা, হাফিজুল ইসলাম, কাজী মাসুদুল ইসলাম,  মোশাররফ হোসেন,  নুরুল ইসলাম, মুন্সি নাহিদুজ্জামান, মফিদুল ইসলাম টুটুল, নাজির উদ্দিন আহমেদ ও শাহ আলম মৃধা।

সহযোগী সদস্য শ্রেণির ৬টি পদে প্রার্থীরা হচ্ছেন- মোস্তফা জেসান ভুট্টো, শেখ গাউসুল আযম, খান সাইফুল ইসলাম, এসএম খালিদ হোসেন, আমিনুল ইসলাম মুন্না, দীপক কুমার দাস, কিউ এস ইসলাম মুক্তা, খান হুমায়ুন কবীর ও এসএম সোহরাব হোসেন।

বাংলাদেশ সময় : ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান