১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৪৪ পিএম BDST banglanew24
15 Sep 2012   07:50:54 PM   Saturday BdST
E-mail this

ফ্লাইট বিড়ম্বনায় নেপাল যেতে পারলো না ফুটবলাররা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিলের কারণে শনিবার নেপাল যেতে পারেনি জাতীয় ফুটবল দল। পরিবর্তিত সময়ানুযায়ী রোববার সকালে কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে জাহিদ-এমিলিরা।

নেপাল জাতীয় দলের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। পূর্বনির্ধারিত সময়ানুযায়ী শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেও যায় জাতীয় দল। সেখানে পৌঁছানোর পর জানা যায় ফুটবলারদের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘বিমানের সংশ্লিষ্ট বিভাগ আমাদের আগে ফোন করেই বিষয়টি জানাতে পারতো। তাহলে খেলোয়াড়দের ভোগান্তি হতো না। দল রোববার নেপাল যাচ্ছে।’

এদিকে শনিবার বিমানবন্দর থেকে ফুটবলাররা বাফুফে ভবনে ফিরে এসে আরামবাগ বালুর মাঠের অ্যাস্টোটার্ফে অনুশীলন করেন।

যাত্রা একদিন পেছানোয় নেপালে অনুশীলনের জন্য তেমন সময় হাতে পাচ্ছে না জাতীয় দল। স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম প্রস্তুতি ম্যাচটি হবে ১৮ সেপ্টেম্বর। লাল-সবুজদের অপর প্রস্তুতি ম্যাচটি হবে ২০ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান