৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৪৩ পিএম BDST banglanew24
10 Jul 2012   04:33:56 PM   Tuesday BdST
E-mail this

বিএনপিই পদ্মাসেতু করবে: ফারুক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে ক্ষমতায় গিয়ে বিএনপিই পদ্মাসেতু করবে বলে দাবি করেছেন বিরোধীদলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

“আমরা পদ্মাসেতু চাই, নির্বাচনী সেতু চাই না” মন্তব্য করে তিনি আরও বলেছেন, “পদ্মাসেতু নির্মাণের নামে যারা হাজার কোটি টাকা ঘুষ নিয়েছে তাদেরও বিচার করবে বিএনপি।”

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে চকবাজার থানা ছাত্রদল আয়োজিত মুক্ত আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীকে সতর্ক করে ফারুক বলেন, “গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতি যদি সম্মান থাকে তাহলে গুম খুন বন্ধ করুন। অন্যথায় এরশাদের চেয়েও ভয়াবহ পরিণতি হবে।”
    
তিনি বলেন, “পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর এখন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। কথায় কথায় রাবিশ বললেও অর্থমন্ত্রী দুর্নীতিতে অভিযুক্ত সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের বিষয়ে কোন কথা বলছেন না।”

“বিডিআর বিদ্রোহের থলের বিড়াল বের হয়ে যাওয়ার ভয়ে সরকার প্রকৃত আসামিদের আড়াল করে বিনা দোষে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে কারাগারে নির্যাতন করছে।”  বলেও অভিযোগ করেন ফারুক।

তিনি প্রশ্ন তোলেন, “সরকারের অভিযোগ অনুযায়ী, নৌকা দিয়ে দোষী বিডিআর সদস্যদের বুড়িগঙ্গা পার করে দেওয়ায় পিন্টু অপরাধী হলে সেদিন যারা সাদা পতাকা হাতে বিডিআর সদর দপ্তরে প্রবেশ করেছিল, তাদের কেন আসামি করা হয়নি?”

এ ঘটনায় খালেদা জিয়া সংসদীয় তদন্ত কমিটি গঠনের কথা বললেও সরকার তা করেনি বলেও অভিযোগ করেন ফারুক।

চকবাজার থানা ছাত্রদল সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, লালবাগ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার পারভেজ বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল নেতা ওবায়দুল হক নাসির প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসকেএস/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান