৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:৫৯ এএম BDST banglanew24
20 Jun 2012   09:48:09 PM   Wednesday BdST
E-mail this

আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার নেতৃত্বে বাংলাদেশ


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আফ্রিকায় শান্তি প্রতিষ্ঠার নেতৃত্বে রয়েছে বাংলাদেশ। আফ্রিকান ইউনিয়ন ‘শান্তি ও নিরাপত্তা কাউন্সিলের’ রাষ্ট্রদূতরা ১৪ জুন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান।
 
প্রতিনিধিদলের সদস্যরা হলেন— কঙ্গো, মিশর, তানজানিয়া ও জিম্বাবুয়ের রাষ্ট্রদূত ও জাতিসংঘে এর স্থায়ী পর্যবেক্ষক দলের প্রতিনিধি।

সাক্ষাতে প্রতিনিধিদল ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা আরো বাড়ানোর কথা বলেন।
 
রাষ্ট্রদূত আব্দুল মোমেন আফ্রিকার উন্নয়নে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং জাতিসংঘ এজেন্ডাভূক্ত আফ্রিকান ৬টি দেশ- গিনি, গিনিবিসাউ, সিয়েরালিয়ন, লাইবেরিয়া, বুরুন্ডি ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ অন্যান্য আফ্রিকান দেশে জাতিসংঘের মাধ্যমে সংঘাতোত্তর উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংঘাতোত্তর আফ্রিকার উন্নয়নে বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের  প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২৫ সেপ্টেম্বর ‘টেকসই শান্তি; বিশ্ব নেতৃবৃন্দের দীর্ঘমেয়াদী কমিটমেন্ট’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা আয়োজন করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব মি. বান কি মুনের উক্ত সভায় অংশগ্রহণের কথা রয়েছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, পিস বিল্ডিং সাপোর্টের  সঙ্গে সহযোগিতার মাধ্যমে উক্ত সভার প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১২
কেজেড/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান