১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৯:৫১ এএম BDST banglanew24
15 May 2012   01:56:55 PM   Tuesday BdST
E-mail this

গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাহবাগ থেকে: গরমে অসুস্থ হয়ে পড়ছেন পুলিশি বাধায় কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে অবস্থান নেওয়া বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কেউ কেউ।

একে তো প্রখর খরতাপ, তারওপর জলকামান ছুঁড়েছে পুলিশ। করেছে লাঠিচার্জও। তাই রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ক্লান্ত হয়ে পড়া শিক্ষকরা শারীরিক সক্ষমতার কাছে হার মানছেন।

অসুস্থ হয়ে পড়া শিক্ষকদের একজন বাগেরহাটের শরণখোলা উপজেলার ৭১ নম্বর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন। সহকর্মীদের দেখা গেলো কোথা থেকে যেন পানি জোগাড় করে তার মাথায় ঢালছেন।

তার মতো আরো অন্তত জনা দশেক শিক্ষকের গরমে অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেলো। কাউকে কাউকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কোন ক্লিনিক বা হাসপাতালে।

চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর স‍াড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওয়ানা হয়। কিন্তু শাহবাগ মোড়ের কাছে কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের সামনে তাদের আটকে দেয় পুলিশ।

পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকর‍া। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরি জাতীয়করণের দাবি মেনে না নিলে বিকেল তিনটায় তারা লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দেবেন বলে এর আগেই জানিয়েছিলেন তারা।  

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পৃথক চারটি সংগঠন সোমবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় রাতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ।

বাংলাদেশ সময়: ১১৩৪৫ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান