৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:২১ এএম BDST banglanew24
Breaking
» দমকলের ৫ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে   » সাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন   
22 Sep 2012   12:53:36 PM   Saturday BdST
E-mail this

আয়কর বিবরণী প্রকাশ করলেন রমনি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আয়কর বিবরণী প্রকাশ করলেন রমনি

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনীত প্রার্থী মিট রমনি তার ২০১১ সালের কর বিবরণী প্রকাশ করেছেন। প্রকাশিত আয়কর বিবরণী অনুযায়ী গত ২০১১ সালে রমনি সরকারকে ১৪ দশমিক ১ শতাংশ হারে কর দিয়েছেন।

প্রকাশিত বিবরণ অনুযায়ী ২০১১ সালে ১ কোটি ৩৭ লাখ ডলার আয়ের বিপরীতে রমনি কর দিয়েছেন ১৯ লাখ ডলার। পাশাপাশি ২০১০ সালের আয়কর বিবরণীও প্রকাশ করেছেন তিনি। বিবরণ অনুযায়ী ২০১০ সালে তিনি ১৩ দশমিক ৯ শতাংশ হারে ৩০ লাখ ডলার কর দিয়েছেন সরকারকে।

যুক্তরাষ্ট্রে একজন নাগরিকের জন্য সর্বোচ্চ ৩৫ শতাংশ আয়কর প্রযোজ্য। তবে রমনির আয় আসে প্রধানত বিভিন্ন আর্থিক খাতে করা বিনিয়োগ থেকে। এসব ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ ১৫ শতাংশ কর প্রযোজ্য। প্রেসিডেন্ট বারাক ওবামাসহ তার সমালোচকরা দীর্ঘদিন ধরেই রমনিকে আয়কর বিবরণী দাখিল করার তাগিদ দিয়ে আসছেন।

তবে সমালোচকরা মনে করছেন বিতর্কিত মন্তব্য সম্বলিত ভিডিও চিত্র প্রকাশ হয়ে পড়ায় বিব্রত রমনি নিজের অবস্থান ফেরত পেতেই কর বিবরণী দাখিল করেছেন।

অবশ্য আয়কর বিবরণী প্রকাশের ক্ষেত্রে রমনিকে তার পিতা জর্জ রমনির পদাঙ্ক অনুসরণের জন্য আহবান জানিয়ে আসছেন তার সমালোচকরা। ১৯৬৮ সালে নিজের অসফল প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ের সময় একগুচ্ছ আয়কর বিবরণী জনসম্মুখে প্রকাশ করেছিলেন মিশিগানের সাবেক গভর্ণর জর্জ রমনি।

তবে তার পুত্র মাসাচুসেটের সাবেক গভর্নর রমনি দাবি করেছেন আয়কর বিবরণী প্রকাশের ক্ষেত্রে তিনি ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনের উদাহরণ অনুসরণ করেছেন। ম্যাককেইন ওই সময় শুধু দুই বছরের ট্যাক্স রিটার্ন প্রকাশ করেছিলেন।

এদিকে রমনির প্রতিদ্বন্দ্বী ওবামা ২০১১ সালে ২০ দশমিক ৫ শতাংশ হারে কর দিয়েছেন। এ সময় তার মোট আয় ছিলো ৭ লাখ ৮৯ হাজার ৬৭৪ ডলার।


অবশ্য গড়ে যুক্তরাষ্ট্রের একটি মধ্যআয়ের পরিবার প্রতি বছর ৫০ হাজার থেকে ৭৫ হাজার ডলার আয় করে থাকে। তাদের জন্য সর্বোচ্চ ১২ দশমিক ৮ শতাংশ হারে কর প্রযোজ্য।

বাংলাদেশ সময়:১২৪০ ঘণ্টা,সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান