৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৪০ এএম BDST banglanew24
16 Aug 2012   07:25:15 PM   Thursday BdST
E-mail this

ঈদের ছবি : ৬টি সিনেমা হলে ২টি টিভিপর্দায়


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদের ছবি : ৬টি সিনেমা হলে ২টি টিভিপর্দায়

সারা বছর সিনেমা হলে না গেলেও একশ্রেণীর দর্শক ঈদের ছুটিতে সিনেমা হলে ভিড় জমান। তাই ঈদ উৎসবে মুক্তি পাওয়া ছবিগুলোর বেশিরভাগই দেখে ব্যবসায়িক সাফল্যের মুখ। একারণে ঈদে ছবি মুক্তি দেওয়া ঢালিউডে তোলপাড় শুরু হয়ে যায়। মোট ৮টি ছবি এবার ঈদে মুক্তি পাচ্ছে। যার মধ্যে ৬টি ছবি মুক্তি পাবে সিনেমা হলে অন্য ২টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে টিভিপর্দায়।

সিনেমা হলে মুক্তি প্রতিক্ষীত ৬টি ছবির মধ্যে রয়েছে- সোহানুর রহমান সোহান পরিচালিত ‘সে আমার মন কেড়েছে’, এফআই মানিক পরিচালিত ‘মাই নেম ইজ সুলতান’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ঢাকার কিং’,  শাহিন-সুমন পরিচালিত ‘খোদার পরে মা’, আশরাফুর রহমান পরিচালিত ‘তুমি আসবে বলে’ এবং অনন্য মামুন পরিচালিত ‘মোস্ট ওয়েলকাম’।

এবার ঈদে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ২টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। ছবি ২টি হলো বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ সেদিন’ এবং শাজাহান চৌধুরী পরিচালিত ‘আত্মদান’।

প্রিয় পাঠক আসুন, আসন্ন ঈদ উৎসবে মুক্তির অপেক্ষায় থাকা ৮টি ছবির প্রতি চোখ রাখা যাক।


সে আমার মন কেড়েছে
ঢালিউডের হাই-প্রোফাইল পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ছবি ‘সে আমার মন কেড়েছে’। এ ছবির মাধমেই ছোটপর্দার একসময় তুমুল আলোচিত তারকা তিন্নি  শীর্ষ নায়ক শাকিব খানের নায়িকা চলচ্চিত্রে পা রাখছেন। শাপলা কথাচিত্র প্রযোজিত এবং সন্ধানী কথাচিত্র পরিবেশিত এ ছবিটি রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে। নিমার্ণের সময়ই এ ছবিটি জন্ম দিয়েছে নানা আলোচনা। শাকিব খান আর তিন্নির সঙ্গে এ ছবিতে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, রেহানা জলি, আফজাল শরীফ, ডন, মিশা সওদাগর, আহমেদ শরীফ, আলমগীর এবং আরো অনেকে।


মাই নেম ইজ সুলতান
এবার ঈদের অন্যতম ছবি এফআই মানিক পরিচালিত ‘মাই নেম ইজ সুলতান’। গল্পের প্রয়োজনে এ ছবির নায়ক শাকিব খানকে একেক সময় একেক রূপ ধারণ করতে হয়েছে বলে জানান ছবির প্রযোজক মো. আকবর আলী । প্রাচী কথাচিত্র ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত সোশাল অ্যাকশন ছবি ‘মাই নেম ইজ সুলতান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, প্রবীর মিত্র, রীনা খান, রেহানা জলি, জ্যাকি, ববি, ইলিয়াস কোবরা, শিবা শানু, ডন সাঙ্কোপাঞ্জা, শামীম রতন, কমল, জেমি, মৌ এবং মিশা সওদাগর ও আহমেদ শরীফ।

ঢাকার কিং
একক পরিচালক হিসেবে সাফিউদ্দিন সাফির পরিচালিত প্রথম ছবি ‘ঢাকার কিং’। ঢালিউডে এর আগে তিনি পরিচালক ইকবালের সঙ্গে যৌথভাবে সাফি-ইকবাল নামে অনেক হিট সুপারহিট ছবি উপহার দিয়েছেন। দিগন্ত চলচ্চিত্রের ব্যানারে অ্যাকশনধর্মী এই ছবিটি প্রযোজনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। দুর্বলের প্রতি সবলের অত্যাচার আর প্রতিবাদ-প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত এ ছবিতে  নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। ছবিতে আরও অভিনয় করেছেন অপু বিশ্বাস, নিপুন, মিশা সওদাগর প্রমুখ।


খোদার পরে মা
ঢালিউডের বহু ব্যবসা সফল ছবির নির্মাতা শাহীন সুমন পরিচালিত পারিবারিক গল্পের ছবি ‘খোদার পরে মা’। হার্টবিট প্রোডাকশন ব্যানারে নির্মিত এ ছবির কাহিনী গড়ে উঠেছে সন্তানের প্রতি মায়ের গভীর মায়া এবং মায়ের প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন গল্প নিয়ে। এ ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা।
বিগ বাজটের এ ছবিতে নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান এবং তার বিপরীতে থাকছেন সাহারা। এতে আরো অভিনয় করেছেন কাবিলা, নাসরিন, ডন, মিশা সওদাগর ও আরো অনেকে।

তুমি আসবে বলে
নবীন নায়ক আবির খান ও নীরবের সঙ্গে নিপুনের ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবি ‘তুমি আসবে বলে’। ২০০৯ সালে কাজ শুরু হলেও মাঝে লম্বা বিরতির পর এ বছর ছবিটির নির্মাণ শেষ হয়।  ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবিটি পরিচালনা করেছেন আশরাফুর রহমান। এবারের ঈদে  ঢাকা ও ঢাকার বাইরের ১০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে।

মোস্ট ওয়েলকাম
এমএ জলিল অনন্ত প্রযোজিত ও অনন্য মামুন পরিচালিত ছবি ‘মোস্ট ওয়েলাকাম’। মুনসুন ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটি ঈদের সবচেয়ে বিগবাজেটের ছবি। এ ছবির মাধ্যমেই বলিউডের অভিনেত্র স্নেহা উল্লালের ঢালিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে।ব্যাংকক, মুম্বাই ও হায়দরাবাদের দৃষ্টিনন্দন লোকেশনে চিত্রায়িত রোমান্টিক অ্যাকশনধর্মী এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত, বর্ষা, বাপ্পারাজ, কাবিলা, মিশা সওদাগর, ইলিয়াস কোবরা এবং সোহেল রানা ও নায়করাজ রাজ্জাক।

হঠাৎ সেদিন
‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত কলকাতার নির্মাতা বাসু চ্যাটার্জি এই ঈদে বাংলাদেশের দর্শকদের সামনে আসছেন নতুন ছবি ‘হঠাৎ সেদিন ’ নিয়ে। ছবিটির ওয়ার্ল্ড  প্রিমিয়ার অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে ঈদের দিন বেলা ২টা ৩৫ মিনিটে। ঈদের দিন থেকেই ছবিটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্স ও বলাকাসহ বিভিন্ন সিনেমা হলে। ‘হঠাৎ সেদিন’ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, রিদিমা ঘোষ, নিপুন, নবীন, প্রাণ রায়, সিমলা প্রমুখ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটির কাহিনী চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন বাসু চ্যাটার্জী। সঙ্গীত পরিচালনায় রয়েছেন ইমন সাহা।

আত্মদান
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধ ভত্তিক ছবি ‘আত্মদান’। শাহজাহান চৌধুরীর পরিচালনায় এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে চ্যানেল আইতে ঈদুল ফিতরের পর দিন সকাল ১১টা ১০ মিনিটে। ‘আত্মদান’ ছবির কাহিনীধারায় দেখা যাবে, মুক্তিযুদ্ধের সময় এক নববধু পাকিস্তানি হানাদারদের হাতে বন্দি হয়ে নির্যাতনের শিকার হয়। স্বাধীন দেশেও সে শিকার হয় নানা বিড়ম্বনার। এতে ‘আত্মদান’ ছবিতে অভিনয় করেছেন আলমগীর, সাবেরী আলম, চম্পা, নিপুন, নিরব প্রমুখ। ছবির চিত্রগ্রহণ করেছে হাসান আহমেদ। খন্দকার নূরুল আলম ও সত্য সাহা সুরে এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রো কিশোরসহ অনেকে।

বাংলাদেশ সময় ১৯১৫ ঘন্টা, আগস্ট ১৬, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান