৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫৩ পিএম BDST banglanew24
08 Dec 2012   08:41:27 PM   Saturday BdST
E-mail this

বিয়ের পিঁড়িতে বসছেন সাকিব


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিয়ের পিঁড়িতে বসছেন সাকিব

ঢাকা: সাকিব আল হাসান বিয়ে করছেন এমন গুঞ্জন অনেক দিনের। এবার কিন্তু গুঞ্জন নয়, সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাঁহাতি অলরাউন্ডার। কন্যা আমেরিকা প্রবাসী, কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা করেন।

ক্রিকেটের এই সু-পুরুষকে নিয়ে যারা স্বপ্ন দেখেছেন, তাদের হৃদয় ভেঙে চুরমার হবে আসছে ১২ ডিসেম্বর। ওই দিনই উম্মে আহমেদ শিশিরের সঙ্গে মাগুরার ২৫ বছর বয়সী ছেলেটির আকদ। সাকিবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন মালয়েশিয়া থেকে মোবাইলফোনে বাংলানিউজকে এই খবর নিশ্চিত করেছেন।

ঢাকাতেই হবে সাকিব-শিশিরের আকদ। একান্তই পারিবারিক পরিবেশে প্রথম পর্বটা সারবেন ওয়ানডে ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার। সময় সুযোগ বুঝে পরে হবে অনুষ্ঠান। আনুষ্ঠানিকতা পরে হলেও ১২ ডিসেম্বরই সংসার জীবনে পা রাখবেন বিকেএসপির সাবেক এই ছাত্র।  

আমেরিকা প্রবাসী উম্মে আহমেদ শিশিরের গ্রামের বাড়ি ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলায়। বৈবাহিক সূত্রে সাকিব হবেন নারায়ণগঞ্জের জামাই।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১২
এসএ/এএইচবি eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান