৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:৫৬ পিএম BDST banglanew24
26 May 2012   10:20:54 AM   Saturday BdST
E-mail this

আসুন সংসদে বসে সব সমস্যার সমাধান করি: খুলনায় শ্রম প্রতিমন্ত্রী


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, ‘গণতন্ত্র টিকিয়ে রাখতে এক অপরের প্রতি আস্থা রাখতে হবে। আগে নিজেদের প্রতি আস্থা আনুন। আর আসুন, সংসদে বসে সব সমস্যার সমাধান করি।’

শুক্রবার রাত ৮টায় খুলনা মহানগর আ. লীগের বর্ধিত সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বিরোধী দলকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যারা রাজনীতিতে দেওলিয়া হয়ে গেছে, তারাই কেবল দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায় না। জনগণের কাছে জবাব দেওয়ার ভয়ে আজ তারা নিজেদের আস্থা হারিয়ে অন্যদের প্রতি অবিশ্বাস এনে তত্ত্বাবধায়ক সরকারের জিকির তুলেছে।’

খুলনা মহানগর আ. লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- আ. লীগ নেতা অ্যাডভোকেট চিশতি, সোহরাব হোসেন শিকদার, শেখ হায়দার আলী, অধ্যাপক ফকির আবু হোসেন, অ্যাডভোকেট সরদার রজব আলী, এমডিএ বাবুল রানা প্রমুখ।
 
সভায় আগামী এক মাসের মধ্যে সদর ও সোনাডাঙ্গা থানার সব ওয়ার্ডের সম্মেলন শেষ করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, মে ২৬, ২০১২
মাহবুবুর রহমান/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান