৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:০৭ পিএম BDST banglanew24
13 Sep 2012   03:45:23 PM   Thursday BdST
E-mail this

এবার উপস্থাপনায় কোনাল


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এবার উপস্থাপনায় কোনাল

‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৯’-এর মুকুট বিজয়ী সোমনুর মনির কোনাল এবার উপস্থাপক হচ্ছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২’ আসরের। এরই মধ্যে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান কোনাল।

কোনাল এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘গানের পাশাপাশি উপস্থাপনা তো এ পর্যন্ত অনেক করলাম। তবে সেরাকণ্ঠের উপস্থাপনাটা আমার জন্য অবশ্যই ভিন্ন স্বাদের বার্তা বহন করে। কারণ, এই প্ল্যাটফর্মেই আমার জন্ম হয়েছিল বছর তিনেক আগে। এবার আমি আমার ঘরেই দাঁড়াবো সঞ্চালক হিসেবে। আমার সামনে থাকবেন সম্মানিত বিচারকরা, আর পাশে থাকবে আমার উত্তরসূরীরা। ফলে এক অন্যরকম ভাল লাগা তৈরি হবে।’

এদিকে আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানগুলো উপস্থাপনা করছেন না কোনাল। অর্থাৎ অডিশন এবং সিলেকশন রাউন্ডের উপস্থাপক হিসেবে থাকছেন আরেক সেরাকণ্ঠ বিজয়ী অভীক। আর মূল প্রতিযোগিতা থেকে শুরু করে চূড়ান্ত পর্ব উপস্থাপনার দায়িত্ব  পেয়েছেন কোনাল।

এদিকে চ্যানেল আই সূত্রে জানা যায়, গত ২রা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১২’ প্রতিযোগিতার আঞ্চলিকভিত্তিক প্রাথমিক বাছাই পর্ব।
আর চলতি মাসের শেষের দিকে শুরু হবে ঢাকার মূল পর্বের শুটিং এবং টিভি সম্প্রচার। এবার এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমিন এবং কুমার বিশ্বজিৎ।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান