১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:৫৫ এএম BDST banglanew24
03 Feb 2013   11:22:31 AM   Sunday BdST
E-mail this

এসএসসি পরীক্ষা শুরু

চট্টগ্রামের ১৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ৮৬ হাজার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামের ১৫২ কেন্দ্রে পরীক্ষার্থী ৮৬ হাজার এসএসসি পরীক্ষা শুরু
ছবি : উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ২০১৩ সালের এসএসসি`র প্রথম দিনে রোববার সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র পরীক্ষায় বসেছেন পরীক্ষার্থীরা।
 
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৮৬ হাজার ৫২৩ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। এ বছর অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা কমলেও চট্টগ্রামে বেড়েছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে ৯শ’ ৫৭ টি বিদ্যালয়ের ৮৬ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৩৯ হাজার ৭২২ জন এবং ছাত্রী ৪৬ হাজার ৮০১ জন।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৩৯, ব্যবসায় শিক্ষায় ৫১ হাজার ৫৮ এবং মানবিকে ১৯ হাজার ৪২৬ জন।
 
কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের ৯৬, কক্সবাজারে ১৯, রাঙ্গামাটিতে ১৪, খাগড়াছড়িতে ১৩ এবং বান্দরবানে ১০টিসহ মোট ১৫২ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
 
গত বছর থেকে বোর্ডের অধীনে রাঙ্গামাটি ও বান্দরবান ছাড়া বাকি তিন জেলায় ছয়টি পরীক্ষা কেন্দ্র বাড়ানো হয়েছে বলে তারা জানান।

এছাড়া নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে ১২ টি বিশেষ এবং ৫৫টি সাধারণ পরিদর্শন টিম গঠন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক ড.পীযূষ দত্ত।

এদিকে রোববার সকালে নগরীর ডা.খাস্তগীর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী, পরীক্ষা নিয়ন্ত্রক ড.পীযূষ দত্তসহ বোর্ডের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসজি/আরডিজি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান