৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:৪৮ এএম BDST banglanew24
07 Aug 2012   06:32:26 PM   Tuesday BdST
E-mail this

বিকাশ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিকাশ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কর্তৃপক্ষের ব্যাখ্যা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘বিকাশ’ ব্যবসা পরিচালনা করছে বলে জানানো হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্র্যাংক ব্যাংক এবং বিকাশ কর্তৃপক্ষ এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বিকাশ লিমিটেডের কার্যক্রমের দায়িত্ব বহন করে ব্র্যাক ব্যাংক। সব বিকাশ মোবাইল হিসাবের বিপরীতে যে প্রাক্কলিত অর্থ জমা আছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী তা ব্র্যাক ব্যাংকেরই একটি হিসাবে গচ্ছিত আছে। যা বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নজরদারীর আওতাভূক্ত।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সংবাদপত্রে প্রকাশিত এই ভ্রান্ত ধারনা দ‍ূর করতে ব্র্যাক ব্যাংকের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক গত ২ আগস্ট তারিখে লেখা একটি চিঠি দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের যথাযথ অনুমোদনক্রমে বিকাশ পরিচালিত হচ্ছে।

ব্র্যাক ব্যাংক তার অংশীদারদের সম্পূর্ণরূপে আশ্বস্ত করছে বলে এতে জানানো হয়েছে। বিবৃতিতে সামাজিকভাবে দায়বদ্ধ কর্পোরেট নাগরিকের প্রতিশ্রুতি পূণর্ব্যক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এসএআর/নম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান