মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানের মোল্লাকান্দি গ্রামে শনিবার অভিযান চালিয়ে ৬৫টি জুইতা-টেঁটা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ স্বপন সরকার (৪১) নামে এক আসামিকে গ্রেফতার করে।
এ বিষয়ে সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) আ. সালাম জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সিরাজদিখান থানা ও মুন্সীগঞ্জ সদরের একদল পুলিশ সুরুজ্জামান সরকারের বাড়িতে তল্লাশি চালায়।
এ সময় ৬৫টি জুইতা ও টেঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ১৯ মে সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে জুইতা-টেটা বিদ্ধ হয়ে অর্ধশতাধিক লোক আহত হয়েছিলেন। এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি মামলাও দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর