৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:১২ পিএম BDST banglanew24
04 Feb 2013   10:49:24 AM   Monday BdST
E-mail this

‘সাঈদীর রায় মানবে না শিবির’


আহমেদ রাজু, জাহাঙ্গীর সুমন, সেরাজুল ইসলাম সিরাজ, মনোয়ারুল ইসলাম, মফিজুল সাদিক, নুর মোহাম্মদ ও ইমরান আলী
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘সাঈদীর রায় মানবে না শিবির’
ছবি: রুবেল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিবিরের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেছেন, “শিবিরের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্য‌ন্ত বাংলার মাটিতে সাঈদীর অবৈধ কোনো রায় মেনে নেবে না। অবিলম্বে এ ট্রাইব্যুনাল ভেঙে দিয়ে সাঈদীকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

তিনি বলেন, “ছাত্রশিবির গ্রেনেড, বুলেট, টিয়ারশেলকে ভয় পায় ‍না।”

ছাত্রশিবির শান্তিপ্রিয় সংগঠন ‍দাবি করে তিনি বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ শিবির দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি শিবির ভাইদের বলছি, আপনারা পুলিশ দেখা মাত্র সালাম দেবেন।”

তিনি আরও বলেন, “যে চার শিবির কর্মী শহীদ হয়েছে তাদের খুনিদের যদি ধরা না হয় তবে আবারও দেশব্যাপী হরতাল দেবো।”

মহানগর জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিনের সভাপতিত্বে মহানগর নায়েবে আমির হামিদুর রহমান আযাদ এমপি, জামায়াত-শিবিরের নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/এমএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


অনুমতি থাকলেও কৌশলী জামায়াত

০৪ ফেব্রুয়ারি ২০১৩

কাজ ফেলে জামায়াতের বিক্ষোভ দেখল ব্যাংক কর্মকর্তারা

০৪ ফেব্রুয়ারি ২০১৩

‘বিরুদ্ধে রায় দিলে গৃহযুদ্ধ’

০৪ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান