১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:২৮ পিএম BDST banglanew24
17 Jun 2012   11:12:37 PM   Sunday BdST
E-mail this

সার্ক মহাসচিব সোমবার ঢাকা আসছেন


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংগঠন সার্কের মহাসচিব আহমেদ সেলিম তিন দিনের সফরে সোমবার ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক অনুবিভাগের কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, সার্কের মহাসচিব সোমবার বিকেলে ঢাকা পৌঁছাবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত করবেন। বাংলাদেশে তার একটি সার্ক ফুড ব্যাংক পরিদর্শনের কথা রয়েছে।

বুধবার তিনি কাঠমাণ্ডুস্থ সার্ক সচিবালয়ে ফিরে যাবেন। আগের মহাপরিচালক ফাতিমা দাইয়ানা সাইদের পদত্যাগের পর আহমেদ সেলিম ২০১২ সালের  ১২মার্চ সার্কের মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৪৯ সালে মালেতে জন্মগ্রহণকারী আহমেদ সেলিম ১৯৬৮ সালে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এবং ২৬ বছর সেখানে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘন্টা, ১৭ জুন, ২০১২
কেজেড/ সম্পাদনা: আহমেদ রাজু, স্পেশাল করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান