৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:৫২ এএম BDST banglanew24
19 Feb 2013   01:05:10 PM   Tuesday BdST
E-mail this

শাহবাগ গণজাগরণে ‘ক্ষ্যাপা’র ৬ গান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ গণজাগরণে ‘ক্ষ্যাপা’র ৬ গান

গানের দল ‘ক্ষ্যাপা’র আত্মপ্রকাশের কথা ছিলো ২০১৫ সালের ফাল্গুনে। জাগরণের গান ও বাংলার লোকজ গানের মৌলিক সুর অন্বেষণ এর জন্য গত তিন বছর ধরেই তাদের প্রস্তুতি চলছে।

কিন্তু একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া গণজাগরণের উত্তাল ঢেউ দু’বছর সামনে এগিয়ে নিয়েছে ‘ক্ষ্যাপা’কে।

শাহবাগের গণজাগরণে ‘ক্ষ্যাপা’র সদস্যরা সক্রিয় যোদ্ধাও। তাই মানুষের শুভ জাগরণের প্রতি শ্রদ্ধা নিবেদনে ৬টি গান ও গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছে ‘ক্ষ্যাপা’।

গানের শিল্পীরা হলেন প্লাবন কোরেশী, জাহাঙ্গীর সরকার, উম্মুল ওয়ারা সুইটি ও প্রতীক ইজাজ।

গানগুলোর শিরোনাম- ‘জাগো শাহবাগ জাগো জনতা’, ‘ওরা যুদ্ধ অপরাধী’, ‘উত্তাল শাহবাগ’ ‘রাজিবের কফিন’, ‘জেগেছে জনতা জেগেছে’ ও ‘শাহবাগ জ্বলছে জ্বলবেই’।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জহির বাবু। প্রতিদিন শাহবাগের প্রজন্ম চত্বরে গানের মিউজিক ভিডিও দেখানো হচ্ছে।  

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এমকে/জিআর, সম্পাদনা : গোলাম রাব্বানী, বিভাগীয় সম্পাদক বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান