১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:২০ এএম BDST banglanew24
02 Nov 2012   05:51:04 PM   Friday BdST
E-mail this

চুমকী চৌধুরীর সাথে অভিনয়ে উপমা


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চুমকী চৌধুরীর সাথে অভিনয়ে উপমা

ওপার বাংলার সফল চলচ্চিত্র নির্মাতা অঞ্জন চৌধুরীর কন্যা চুমকী চৌধুরী কলকাতার একজন জনপ্রিয় অভিনেত্রী। বাবার হাত ধরেই মূলত ১৯৯০ সালে ‘হীরক জয়ন্তী’ছবিতে নায়িকা হিসেবে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

এই ছবিতে কিশোর কুমারের গাওয়া ‘তুমি যে আমার ওগো তুমি যে আমার’গানটি সেই সময় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। এরপর চুমকী চৌধুরী ‘অভাগিনী, ‘মহাজন, ‘সন্তান, ‘মুখ্যমন্ত্রী, ‘ইন্দ্রজিৎ, ‘মায়া মমতা, ‘গীত সংগীত, ‘মহাসংগ্রাম‘সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন।

এখন চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি কলকাতার বিভিন্ন টিভি সিরিয়ালেও নিয়মিত কাজ করছেন তিনি।

এবার প্রথমবারের মতো দুই বাংলার জন্য নির্মিত ধারাবাহিক নাটক ‘নদী দিকহারা’নাটকে অভিনয় করেছেন তিনি। আর তার সাথে বাংলাদেশের নবাগত নাট্যাভিনেত্রী উপমা অভিনয় করেছেন।

নাটকটি নির্দেশনা দিয়েছেন জন হালদার। গত ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপমা চুমকী চৌধুরীর সাথে কলকাতার মানিকতলার ‘আজকাল বাড়ি’ ও রঘুনাথপুরের এইচএমভিস্টুডিওতে শুটিং করেছেন।

২৫ পর্বের এই ধারাবাহিক নাটকটি এপার বাংলার চ্যানেল আই এবং ওপার বাংলার রূপসী বাংলা চ্যানেলে চলতি সপ্তাহ থেকেই প্রচার শুরু হবে বলে জানিয়েছেন উপমা।

এপার বাংলার অভিনয়শিল্পীদের সাথে অভিনয় করা প্রসঙ্গে মুঠোফোনে কলকাতা থেকে চুমকী চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘ ঢাকার শিল্পীরা সত্যিই অনেক অনেক বেশ আন্তরিক।এজন্য আমরা সবাই অনেক মুগ্ধ। উপমা নতুন হলেও সে অনেক ভালো অভিনয় করে।’

উপমা বলেন, ‘ চুমকী দিদি নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। কাজের ফাঁকে ফাঁকে তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চেষ্টা করেছি । কারণ তার মতো শিল্পীর কাছে আমাদের অনেক কিছুই শেখার আছে।’

নাটকটিতে উপমা জয়া চরিত্রে অভিনয় করেছেন। সাহিত্য নির্ভর নাটক ‘নদী দিকহারা’ নাটকটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন ধ্রুব চৌধুরী, অরিন্দম ঘোষ, মৌমিতা ব্যানার্জি, ফাতেমা, হারুনসহ আরও অনেকে।

উল্লেখ্য, উপমা অভিনীত এবারের ঈদের আলোচিত নাটক ছিলো আকরাম খান পরিচালিত মেট্রোপলিটন বিভ্রম’।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ০২,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান