ঝালকাঠি: নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু এবং কৃষি পণ্যসহ দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
বুধবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কর্যালয় থেকে জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে।
মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে বিএনপি নেতাকর্মীরা। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস স্মারকলিপি গ্রহণ করেন।
পরে ডিসি অফিস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা মোস্তফা কামাল মন্টু ও মনিরুল ইসলাম নুপুর প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, মে ২৪, ২০১২
রহিম রেজা
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর