৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:৪৪ এএম BDST banglanew24
30 Jun 2012   08:59:00 PM   Saturday BdST
E-mail this

বাঘবেড়ে চিতা শাবক আটক!


শাহ্ আলম ভূঁইয়া, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাঘবেড়ে চিতা শাবক আটক!
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নান্দাইল-ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের শালকোনা গ্রামে শনিবার বিকেলে একটি চিতা বাঘের শাবক আটক করেছে গ্রামবাসী।
 
৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘের চিতা শাবকটিকে ধোবাউড়া উপজেলা নির্বাহী  কর্মকর্তার কার্যালয়ে লোহার খাচায় আটক রাখা হয়েছে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বাঘ শাবকটিকে দেখার জন্য বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভীড় করে।

তবে কারও কারও মতে এটি চিতাবাঘ নয়, বাঘডাশা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিতা শাবকটিকে হালুয়াঘাট উপজেলার গোবড়াকুড়া গ্রামে প্রথম দেখা যায়। উৎসুক জনতা শাবকটিকে তাড়া করলে সেটি দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার পথ দৌঁড়ে হালুয়াঘাট উপজেলার সীমানা পেড়িয়ে ধোবাউড়া উপজেলার সীমানায় তাড়াই নদী সাঁতরে পাড় হওয়ার সময় শালকোনা গ্রামের আব্দুল মোতালেব নামে এক ব্যক্তিকে আক্রমণ করে।

এসময় আব্দুল মোতালেব লাঠি দিয়ে শাবকটির মাথায় আঘাত করেন। এতে চিতাটি মাটিতে পড়ে গেলে গ্রামবাসী লাঠি দিয়ে চেপে ধরে তার পা বেঁধে ফেলে।

বাঘবেড় ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম তালুকদার চিতা শাবকটিকে  উপজেলা সদরে এনে নির্বাহী  কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘের চিতা শাবকটি অসুস্থ হয়ে পড়েছে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলালুজ্জামান সরকার জানান, বন বিভাগের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা আসলেই তাদের কাছে চিতা শাবকটিকে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১২

সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান