৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৫৪ এএম BDST banglanew24
08 Aug 2012   05:05:40 PM   Wednesday BdST
E-mail this

কোরআনের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন শুক্রবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কোরআনের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন শুক্রবার

ঢাকা: বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও অডিওসহ কোরআন শরীফের বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়।

ইংরেজি ও আরবি ভাষায় কোরআন শরীফের উচ্চারণসহ অডিও এবং ভিজুয়ালাইজেশনও থাকবে এই ওয়েব সাইটে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ ওয়েবসাইটের উদ্বোধন করবেন।

ধর্ম সচিব আবদুল আউয়াল বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

আব্দুল আওয়া জানান, www.quran.gov.bd ওয়েবসাইটটি তৈরিতে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা।

ধর্ম সচিব বলেন, “এ ওয়েবসাইটে তিন ভাষায় কোরআন পড়া ও শোনা যাবে।”

তিনি বলেন, “আরবি ও বাংলা উচ্চারণসহ কোরআন শরিফের অনুবাদ সিডিতেও পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ডিজিটাল কোরআন শরিফের ১৫ হাজার সিডি বিনামূল্যে দেওয়া হবে।”

সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১০ সালের ডিসেম্বর মাসে আল কোরআনের এ ডিজিটাল ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক আবু বকর সিদ্দিক এবং ঢাকার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইয়াকুব আলীর নেতৃত্বে একটি সম্পাদনা পরিষদের পুরো বিশুদ্ধ উচ্চারণ পদ্ধতি এবং অনুবাদের কার্যক্রম তদারকি করেছেন।

তারা প্রায় ১০ মাস ধরে এ প্রক্রিয়া শেষ করার পর ওয়েবসাইটে অন্তর্ভূক্তির কাজ শুরু হয়। এতেও সময় লেগেছে প্রায় পাঁচ মাস। ঢাকার তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান  ‘বেইজ লি’ এর পুরো তথ্য সংযুক্তির কাজটি সম্পন্ন করেছে। এতে বুয়েট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইটি বিশেষজ্ঞ মোস্তফা জাব্বার পরামর্শ দিয়ে সহায়তা করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান