১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৩:০৫ এএম BDST banglanew24
26 Aug 2012   03:12:52 AM   Sunday BdST
E-mail this

নারায়ণগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৬ হাজার পিস ইয়াবার একটি বড় চালানসহ আবদুর রহিম (৪৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার ভোর ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব এ অভিযান চালায়।

আটক মাদক ব্যবসায়ী আবদুর রহিম কক্সবাজার জেলার উখিয়া বালুখালী গ্রামের মৃত কালু মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে বন্দর থানা পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলার মদনপুর এলাকায় রোববার ভোরে চেকপোস্ট বসায় র‌্যাব-১০ এর  একটি দল। এসময় ঢাকামুখী একটি মাইক্রোবাস (চট্র মেট্রো চ-১১-৫৬২১) তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ সাড়ে ৫ হাজার টাকাসহ আবদুর রহিমকে আটক করা হয়। তবে ওই সময় মাইক্রোবাসের চালক চালক পালিয়ে যায়।

পুলিশ জানায়, ইয়াবার এ চালান চট্রগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।

রোববার সকালে এ ঘটনায় বন্দর থানায় মামলা করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান