১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:০৯ পিএম BDST banglanew24
04 Jul 2012   04:02:48 PM   Wednesday BdST
E-mail this

ফ্রান্সের ভবিষ্যৎ কোচ জিদান!


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফ্রান্সের ভবিষ্যৎ কোচ জিদান!

প্যারিস: ফ্রান্সের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন জিনেদিন জিদান। সে জন্য নিজেকে তৈরি করছেন ৯৮’র বিশ্বকাপ জয়ী ফুটবলার।

ভবিষ্যতে জিদানের কোচ হওয়ার বিষয়টি স্বীকার করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লে গ্রেয়ে। বলেন, ‘এটা দারুণ খবর। জাতীয় দলের সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন জিদান। যদিও এমুহূর্তে তা সম্ভব নয়। তবে আগামী ১০ বছরের মধ্যে জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন আছে তার।’

কোচিং ক্যারিয়ার শুরু করতে মরিয়া ৪০ বছর বয়সী জিদান। লক্ষ্য পূরণে কাজও শুরু করেছেন কিংবদন্তী এই ফুটলার। বর্তমানে স্পোর্টস ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করছেন। তাই লে গ্রেয়ের বিশ্বাস ভবিষ্যতে ফ্রান্সের কোচ হবেন সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের খেলেয়াড়।

১৯৯৮ সালে বিশ্বকাপ ও ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়ন্স শিপে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন জিদান। তার দুর্দান্ত নৈপূণ্যেই শিরোপা জেতে ফ্রান্স। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর বর্তমানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান