ঢাকা: আর্থিক খাতের মাইডাস ফাইন্যান্স কোম্পানির শেয়ার রোববার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এ কোম্পানির শেয়ার আগামী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন চলবে। এ সংক্রান্ত প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভার(ইজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুলাই।
উল্লেখ্য, মাইডাস ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দেওয়ার সুপারিশ করেছে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর