ঢাকা: চলতি অর্থবছরের শেষ কার্যদিবস ও সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ১২৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন পদ্মা ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৫ দশমিক ৭৮ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।
এছাড়া স্টান্ডার্ড সিরামিকস কোম্পানির শেয়ার ৪ দশমিক ৭৬ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন পদ্মা ইসলামী ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১১০ টাকায় এবং সর্বনিম্ন ৯৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবস বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ার ১০৭ দশমিক ১ টাকায় লেনদেন হয়েছিল। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার ৭ টাকা দাম হারিয়েছে।
ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
এছাড়া বৃহস্পতিবার পদ্মা ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ৩২১ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ৩০ কোটি টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৩ কোটি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার স্টান্ডার্ড সিরামিকস কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩০ টাকা এবং সর্বনিম্ন ৩০ টাকায় লেনদেন হয়।
গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ৩১ দশমিক ৫ টাকায়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১ দশমিক ৫০ টাকা।
গত কার্যদিবসের দামের তুলনায় বৃহস্পতিবার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- পদ্মা ইসলামী ইন্সুরেন্স ৫ দশমিক ৭৮ শতাংশ, স্টান্ডার্ড সিরামিকস ৪ দশমিক ৭৬ শতাংশ, সমরিতা হাসপাতাল ৪ দশমিক ০৬ শতাংশ, দুলামিয়া কটন ৩ দশমিক ৮৪ শতাংশ, সায়হাম কটন ৩ দশমিক ৭৫ শতাংশ, এইচআর টেক্সটাইল ৩ দশমিক ৭৪ শতাংশ, জিবিবি পাওয়ার ৩ দশমিক ৭৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৩ দশমিক ৭৩ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ৩ দশমিক ৬৬ শতাংশ এবং সাভার রিফ্রাক্টরিজ ৩ দশমিক ৩০ শতাংশ।
এছাড়া বৃহস্পতিবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- পদ্মা ইসলামী ইন্সুরেন্স, মাইডাস ফিন্যান্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি, বিআইএফসি, জেমিনি সি ফুড, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, দেশবন্ধু, আরএন স্পিনিং এবং সিভিও পেট্রোক্যামিকেল।
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, জুন ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর