বরগুনা: বরগুনা ডায়াবেটিকস সমিতির নিয়োগপ্রাপ্ত এমবিবিএস ডিগ্রীধারী রেজাউল করিম নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ।
মঙ্গলবার রাত আটটার দিকে শের-ই-বাংলা সড়কের বরগুনা ডায়াগনষ্টিক সেন্টারে অবস্থিত নিজস্ব চেম্বার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচাপালন গ্রামে।
বরগুনা সদর সার্কেল মো. আজিমুল হক বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নিজ চেম্বারে রোগী দেখা অবস্থায় ওই ভূয়া চিকিৎসককে গ্রেফতার করে।
পরে থানায় জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তার ভূয়া চিকিৎসক সনদের আসল রহস্য স্বীকার করেন, কক্সবাজারের আবদুস সালাম নামের একজন চিকিৎসকের সনদপত্র জালিয়াতি করে রেজাউল তার ভুয়া সনদ তৈরী করেন।
সে এ সনদ ব্যবহার করে মাসখানেক আগে বরগুনা ডায়াবেটিকস সমিতির চিকিৎসক হিসেবে চাকরীতে যোগদান করেন।
বাংলাদেশ সময়: ০২৪২ ঘন্টা, জুন ২৭, ২০১২
আবু জাফর সালেহ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর