ঈদ উপলক্ষে অভিনেতা, নির্মাতা জাহিদ হাসান সম্প্রতি তৈরি করেছেন টেলিফিল্ম ‘চিঠি’। এটি রচনা করেছেন আশরাফুল চন্চল। নির্দেশনা দেওয়ার পাশাপাশি টেলিফিল্মটিতে অভিনয়ও করেছন তিনি।
চিঠিকে ঘিরেই টেলিফিল্মটির গল্প এগিয়েছে। এই টেলিফিল্মে জাহিদ হাসান মামুনুর রশীদ নামের বাংলা শিক্ষকের চরিত্রে অভিনয় করেছে। শুধু তাই না তিনি একজন ভালো চিঠি লেখক।
চরিত্র নিয়ে জাহিদ হাসান বাংলানিউজকে বলেন, ‘আমি একটি স্কুলে বাংলা পড়াই এবং এলাকার সবাই আমাকে বৈয়াকরণিক বলে জানেন। বিশেষ করে আমার লেখা চিঠি সুখ্যাতি রয়েছে। এজন্য অনেকেই তার কাছে আসে প্রেমপত্র লিখিয়ে নেয়ার জন্য। দেখা যায় আমি যে স্কুলে চাকরি করি সেই স্কুলে কবিতা ইয়াসমিন নামের একজন একই স্কুলে যোগ দেন। এরপর আমি প্রেমে পড়ি। তাকে চিঠি লিকে নিজের মনের কথা জানাতে চাই। এরপরই ঘটে নানান ঘটনা। কারণ কবিতার স্বামী সংসার আছে। এভাবেই এগিয়েছে নাটকটির কাহিনী।’
এতে আরও অভিনয় করেছেন রুমানা, তারিক স্বপন প্রমুখ। এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন দুপুর ৩টা ১০ মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
এমকে