১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:৪১ পিএম BDST banglanew24
19 Mar 2012   11:23:27 AM   Monday BdST
E-mail this

মাওবাদীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত উড়িষ্যা সরকার


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাওবাদীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত উড়িষ্যা সরকার

কলকাতা: মাওবাদীদের হাতে অপহৃত ২ ইতালীয় পর্যটকের মুক্তির জন্য উড়িষ্যা পুলিশের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

মাওবাদীদের সঙ্গে আলোচনায় রাজ্য সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন ওড়িশ্যার মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, রাজ্য সরকার মাওবাদীদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। ২ ইতালির নাগরিককে দ্রুত মুক্তির জন্য মাওবাদীদের আবেদন করছি।

অপরদিকে ইতালীয় পর্যটকদের মুক্তি দেওয়ার মাওবাদীদের দেওয়া সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রোববার সকালে ওড়িশার কন্ধমল জেলায় ২ ইতালীয় পর্য়টককে অপহরণ করে মাওবাদীরা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি অডিও টেপ প্রকাশ করে ২ ইতালীয় পর্যটককে অপহরণের দায় স্বীকার করা হয়েছে মাওবাদীদের তরফ থেকে। তবে অপহৃত ইতালীয় পর্যটকদের নাম এখনো জানা যায়নি। ইতালীয় পর্যটকদের মুক্তির জন্য এদিন সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে মাওবাদীরা।

মাওবাদীদের প্রকাশিত অডিও টেপ-এ ইতালীয় পর্যটকদের মুক্তির বিনিময়ে রাজ্য সরকারের কাছে ১৩ দফা দাবি করেছেন মাও শীর্ষনেতা সব্যসাচী পাণ্ডা। রাজনৈতিক বন্দিদের মুক্তি ও ‘অপারেশন গ্রিনহান্ট’ বন্ধ করার দাবিও রয়েছে ওই ১৩টি দাবির মধ্যে। মাওবাদীদের অভিযোগ, ওড়িষ্যার জঙ্গলে উপজাতীদের আপত্তিকর ছবি তুলছিলেন ওই ২ ইতালীয় পর্যটক।

ওড়িষ্যা সরকার সূত্রের খবর, মাওবাদীদের হাত থেকে ২ ইতালীয় পর্যটককে মুক্ত করার জন্য রাজ্য সরকারের শীর্ষ পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করলেন ওড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। এছাড়া মাওবাদীদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে ওড়িশ্যা সরকার।

প্রসঙ্গত, এই প্রথম কোনো বিদেশি পর্যটককে অপহরণ করলো মাওবাদীরা। এর আগে গত বছর শেষবার মালকানগিরির কালেক্টর আর ভি কৃষ্ণকে অপহরণ করা হয়েছিল। কালেক্টরকে মুক্তির বিনিময়ে তাদের সব দাবি ওড়িশ্যা সরকার মেনে নেওয়ার পর ১ সপ্তাহ পরে আর ভি কৃষ্ণকে মুক্তি দেয় মাওবাদীরা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘন্টা, মার্চ ১৯, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান