৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:১৮ পিএম BDST banglanew24
21 Jun 2012   08:46:24 PM   Thursday BdST
E-mail this

ত্রিশালে বস্তাবন্দি মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পতিত ক্ষেত থেকে ইকরামুল হাসানের (৮) নামে এক মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

ইকরামুল হাসান বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় হাফেজি মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকার আলফালা মাছের খামারের পাশের একটি পতিত ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ইকরামুল হাসানের বাবা মাওলানা ওমর ফারুক বাদী হয়ে দু`জনকে আসামি করে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছেন।

এরা হলেন- আলফালা মাছের খামারের নৈশপ্রহরী হুমায়ুন কবির ও তার স্ত্রী জাহেরা বেগম। ঘটনার পর থেকেই তারা পলাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা ওমর ফারুক ও নৈশপ্রহরী হুমায়ুন কবির বৈলর ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় পাশাপাশি বাসায় থাকেন। উচ্চশব্দে টিভি দেখাকে কেন্দ্র করে দু`দিন ধরে দু`পরিবারের মধ্যে ঝগড়া চলছে।

ইকরামুলের পারিবারিক সূত্রে জানা গেছে, ইকরামুল বুধবার রাতে হুমায়ুন কবিরের বাড়িতে টিভি দেখতে গেলে তাকে হত্যা করা হয়। এরপর লাশ বস্তাভর্তি করে আলফালা মাছের খামারের পাশের একটি ক্ষেতে ফেলে রাখে।

পরে স্থানীয় লোকজন বস্তাভর্তি লাশ দেখে পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এবিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে শিশু ছাত্রটিকে হত্যা করা হয়েছে।

খুনের আলামত হিসেবে নৈশপ্রহরী হুমায়ুন কবিরের বাসা থেকে নিহত ইকরামুলের টুপি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২১ জুন, ২০১২
সম্পাদনা: কামরুল হাসান সবুজ ও শাফিক নেওয়াজ সোহান,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান