লন্ডন: মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতার ইভেন্টে নিজের গড়া আগের বিশ্ব রেকর্ড ভেঙে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের রেবেকা সনি। সঙ্গে প্রতিযোগিতার স্বর্ণও ধরে রেখেছেন ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের চ্যাম্পিয়ন।
২৫ বছর বয়সী এই সাঁতারু টাচ লাইনে পৌঁছান দুই মিনিট ১৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে। তার আগের রেকর্ডটি ছিলো দুই মিনিট ২০.০০ সেকেন্ড। প্রথম মহিলা সাঁতারু হিসেবে সনি সফলভাবে ধরে রেখেছেন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পদক। এর মধদিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় স্বর্ণ পদক জিতলেন সনি।
সনি বলেন, ‘আগের রেকর্ড ভাঙার জন্য কয়েক ধরে চেষ্টা করছি। সেজন্য আগের কোচ টম আমাকে বলেছেন লন্ডনে যাচ্ছি দ্রুত হওয়ার জন্য। আমি যাদের চিনি (কোচ) তাদের চেয়ে আমার ওপর সবচেয়ে বেশি আস্থা রেখেছেন টম। একজন প্রশিক্ষণার্থী হিসেবে শৈশব থেকে তাকে শ্রদ্ধা করি আমি। আর গন্তব্যে পৌঁছাতে তার অনুপ্রেরণা ভেতর থেকে শক্তি যুগিয়েছে আমাকে।’
এই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন জাপানের সাতোমি সুজকি। আর তৃতীয় হয়েছেন রাশিয়ার ইলুলিয়া ইফিমোভা। তিনি পেয়েছেন বোঞ্জ পদক।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর