চট্টগ্রাম: প্রবল বর্ষণে বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুর্ভোগে পরেছেন সাধারণ নগরবাসীরা। মঙ্গলবার দিনব্যাপী টানা বৃষ্টিতে প্রায় তলিয়ে গেছে নিম্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা।
এ ঘটনায় বাংলানিউজের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, “টানা বৃষ্টিতে নগরী ও আশপাশ এলাকা তলিয়ে যাওয়ায় জনসাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
এ অবস্থায় জেলা প্রশাসন, সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসাসহ সংশ্লিষ্টদের সমন্বয়ের মধ্যে জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমবিএম/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর