৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৫:৩৩ পিএম BDST banglanew24
26 Apr 2012   11:49:44 AM   Thursday BdST
E-mail this

৩ দিনব্যাপী হজ মেলা শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৩ দিনব্যাপী হজ মেলা শুরু
ছবি : কাসেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) উদ্যোগে ঢাকায় আয়োজিত ৫ম হজ ওমরাহ ফেয়ার-২০১২ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মো. ফারুক খান এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহজাহান মিয়া, জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল প্রমুখ।

সভাপতিত্ব করেন হাব’র সভাপতি আলহাজ জামাল উদ্দিন আহমেদ।

২০১২ সালে সৌদি-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মধ্যে ১ লাখ ১০ হজার হজযাত্রী প্রেরণের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বেসরকারি হজ প্যাকেজের সর্বনিম্ন মূল্য নিধারর্ণ করা হয়েছে ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকা।

সরকারের নিয়োগকৃত ৪০২টি হজ এজেন্সির সঙ্গে হজযাত্রীদের মধ্যে যোগসূত্র স্থাপন ও মিলনমেলা সৃষ্টিই এ হজ ও  ওমরা ফেয়ারের মূল লক্ষ্য।

এবারের মেলায় ১৩৫টি স্টলে বিভিন্ন হজ এজেন্সিসহ ব্যাংক ও বিমান সংস্থাও অংশ নিচ্ছে।

মেলা শেষ হবে আগামী শনিবার রাত ৮টায়।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
এমআইএস/ সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান