৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:০৮ এএম BDST banglanew24
27 Aug 2012   03:18:14 PM   Monday BdST
E-mail this

সহযোগিতার আশ্বাস

রিমিকে স্বাগত জানালেন দলীয় জনপ্রতিনিধিরা


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিমিকে স্বাগত জানালেন দলীয় জনপ্রতিনিধিরা সহযোগিতার আশ্বাস
ছবি: ফাইল ফটো/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গাজীপুর-৪ (কাপাসিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের কন্যা সিমিন হোসেন রিমিকে স্বাগত জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুরের দলীয় জনপ্রতিনিধিরা।

এদের মধ্যে রয়েছেন- গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. রহমত আলী, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান প্রমুখ।

সোমবার দুপুরে বাংলানিউজকে তারা জানান, স্থানীয় ও জাতীয় রাজনীতি এবং মহান মুক্তিযুদ্ধে রিমির পিতার যে অবদান তা অনস্বীকার্য। কাপাসিয়া তথা গাজীপুরের আপামর জনতার হৃদয়ে বঙ্গতাজ ও তার পরিবার মিশে আছেন। দলীয় নেতাকর্মী নয়, রিমির মনোনয়নকে স্বাগত জানিয়েছেন কাপাসিয়ার সর্বস্তরের জনগণও। তাই রিমির বিজয়ের বিষয়ে কোন সংশয় নেই।

জনপ্রতিনিধিরা আরও জানান, নির্বাচনী বিধিবিধান মেনেই কাপাসিয়া উপ-উপনির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে সব রকমের সহযোগিতা করবেন তারা।

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. রহমত আলী বাংলানিউজকে বলেন, “রিমির মনোনয়নকে অত্যন্ত ভাল পদক্ষেপ হিসেবে দেখছি। মহান মুক্তিযুদ্ধে তার (সিমিন হোসেন রিমি) পিতা শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের অবদান অস্বীকারের জো নেই। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে রিমির প্রতি শুভকামনা রইল। তার নির্বাচনে আমার সব রকমের সহযোগিতা থাকবে।’’

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক। তিনি  স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের দু:সময়ে বঙ্গতাজ ও তার পরিবারের অবদানের কথা তুলে ধরে বাংলানিউজকে বলেন, “বঙ্গবন্ধুর অবর্তমানে মহান মুক্তিযুদ্ধে শহীদ তাজউদ্দীন আহমেদ ও ৭৫-এর জাতির জনককে হত্যার পর বঙ্গতাজের সহধর্মিনী জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের সংকটে দলের হাল ধরেছিলেন।’’

সিমিন হোসেন রিমিকে অত্যন্ত যোগ্য প্রার্থী উল্লেখ করে আ. ক. ম মোজাম্মেল হক বলেন, “রিমি অত্যন্ত বিনয়ী ও নিরহঙ্কার মেয়ে। আচরণের মাধ্যমে তিনি এরইমধ্যে কাপাসিয়া তথা গাজীপুরের জনগণের মন জয় করেছেন। মনোনয়ন প্রাপ্তির পর দু’একদিনের মধ্যেই কাপাসিয়ায় রিমির জন্য যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে তাতে তার বিজয়ের বিষয়ে কোন সংশয় আছে বলে মনে করি না।’’

মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় রাজনীতিতে তাজউদ্দীন ও তার পরিবারের যে অবদান আওয়ামী লীগ তার যথাযথ মূল্যায়ন করেনি-এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দুনিয়ার সব জায়গাতেই রাজনীতির মাঠে এমন ঘটে থাকে। এক মা’র পেটের ভাইদের মধ্যেও বিবাদ হয়। আওয়ামী লীগের মতো বিশাল একটি দলে কিছু সমস্যা থাকতে পারে।’’

তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করবেন এমনটাই আশা করেন মুক্তিযুদ্ধের সংগঠক আ ক ম মোজাম্মেল হক।

তিনি আরও বলেন, “জেলা আওয়ামী লীগ নির্বাচনী বিধি-বিধান লঙ্ঘন না করেও কাপাসিয়া উপনির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি নিজে ৩০ দিনের মধ্যে অন্তত: ১৮ রাত কাপাসিয়া নির্বাচনী এলাকায় কাটাবো।

একই রকম প্রতিক্রিয়া জানিয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গী পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোঃ আজমত উল্লাহ খান বলেন, “রিমির ব্যবহার অত্যন্ত চমৎকার, চলাফেরাও অত্যন্ত সাদাসিদে। কাপাসিয়া ও গাজীপুরের জনগণ তার প্রতি ও বঙ্গতাজ পরিবারের প্রতি অত্যন্ত দুর্বল এবং শ্রদ্ধাশীল। দলীয় প্রার্থী হিসেবে রিমিকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনগণ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে।’’

তিনি বলেন, “দলের ১২ জন মনোনয়ন প্রত্যাশীর প্রায় সবাই রিমিকে অভিন্দন জানিয়েছে-তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’’

কোন কোন প্রার্থীর বিরোধিতা প্রসঙ্গে আজমত উল্লাহ খান বলেন, “দলের গঠনতন্ত্রেই আছে, দলীয় মনোনীত প্রার্থীর বিরোধিতা করে নির্বাচনে অংশ নিলে তিনি বহিষ্কৃত হবেন। আশা করি কেউ বঙ্গতাজ ও তার পরিবারের প্রতি সম্মান জানিয়ে বিরোধিতা করবেন না। তারপরও কেউ সেরকম কিছু করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’’

কাপাসিয়া তথা গাজীপুরকে আওয়ামী লীগের দুর্গ উল্লেখ করে সব দলীয় নেতাকর্মী বিভেদ ভুলে কাপাসিয়া উপনির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে ঐক্যবদ্ ভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১২
এআই/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান