৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৫৪ এএম BDST banglanew24
Robi an AXIATA company
22 May 2013   04:51:28 AM   Wednesday BdST
E-mail this

রাতের মহিষ দিনে হয়ে যায় গরু!


উর্মি মাহাবুব, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাতের মহিষ দিনে হয়ে যায় গরু!
ছবি: মোশারফ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর কাপ্তান বাজারে মধ্যরাতে জবাই করা সব মহিষের মাংস দিনে গরুর মাংস হিসেবে বিক্রি করা হয়। এ এক অভিনব প্রক্রিয়া। নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

রাজধানীর চাহিদার প্রায় পুরো গরুর মাংসই আসে কাপ্তান বাজারের কসাই খানা থেকে। কাপ্তান বাজারে কসাই খানার চিত্র দেখে চোখ চড়কগাছ না হওয়ার কোনো কারণ নেই।

মঙ্গলবার রাত ৩টার দিকে কাপ্তান বাজারের কসাইখানায় গিয়ে দেখা যায়, মহিষ জবাই করা হচ্ছে। সেখানে একটি গরুও পাওয়া যায়নি। আর এই মহিষের মাংসই দিনের বেলা গরুর মাংস হিসেবে রাজধানীর বিভিন্ন বাজারে চলে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এখানকার একাধিক কসাই বাংলানিউজের কাছে এ বিষয়টি স্বীকার করেছে। কসাইদের কথায় স্পষ্ট বোঝা গেলো মানুষ কীভাবে গরুর মাংস কিনে প্রতারিত হচ্ছেন।

তবে, নিয়ন অনুযায়ী কসাই কার্যক্রম পরিচালনা হলে জনসাধারণ এ ধরনের প্রতারণা থেকে অনায়েসেই রেহাই পেতে পারেন। তা হলো কসাইখানায় যখন জবাই কার্যক্রম চলে তখন সেখানে একজন পশু চিকিৎসক  উপস্থিত থাকবেন। কিন্তু সরেজমিনে গিয়ে রাত ৩টায় সেখানে কোনো চিকিৎসক পাওয়া যায়নি।

এমনকি সেখানে কোন ডাক্তার থাকার কথা তাও ঠিকভাবে বলতে পারেন না কাপ্তান বাজারের কসাইখানার কর্মীরা। কেউ বলেন, ডা. শফিকের আসার কথা, কেউবা বলেন না।

মহিষ জবাইয়ের জন্য নিয়ে আসা এক ব্যবসায়ী মো. আলীম বাংলানিউজকে বলেন, “ডাক্তার সাহেবতো শুনছি রাত ৪টার দিকে আসেন। অহনতো তিনটা বাজে। চারটার দিকে চলে আসবে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কাপ্তান বাজারের এক কর্মী বলেন, “কাপ্তান বাজারের কর্মকর্তারা শেষ রাতের দিকে এসে কেবল বখরা নিয়ে যায়। কিন্তু যে দায়িত্ব পালন করার কথা তা করে না না। এখানকার সব মহিষের মাংসে গুরুর মাংস বলে চালানো হয়।”

কাপ্তান বাজারের রাতেই বেশিরভাগ পশু জবাই করা হলেও এ সময় কাপ্তান বাজার কমিটির কোনো প্রতিনিধিও সেখানে পাওয়া যায়নি।

এভাবেই মধ্যরাতে ঢাকার রাস্তায় পাশ ধরে চলা মহিষ গায়েব হয়ে যায়। এসব গায়েব হয়ে যাওয়া মহিষ দিনের আলোতে গরুর মাংসে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘন্টা, মে ২২, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান