৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:২০ এএম BDST banglanew24
04 Jul 2012   04:26:32 PM   Wednesday BdST
E-mail this

১৮ দলীয় জোটের কর্মসূচির কারণে যানজট


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১৮ দলীয় জোটের কর্মসূচির কারণে যানজট
ছবি: বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়া পল্টন থেকে: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার গাড়ির চালককে জীবিত অবস্থায় তাদের পরিবারের কাছে ফেরত দান, সৌদি দূতাবাস কর্মী খালাফ হত্যার বিচার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, নারী-শিশু নির্যাতন ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ চলছে।

বিকেল চারটার দিকে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামের সভাপতিত্ব সমাবেশ শুরু হলেও এক ঘণ্টা আগে থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেওয়ার ফলে খিলগাঁও, আরামবাগ, ফকিরাপুল, পল্টন, প্রেস ক্লাব, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

গরমের মধ্যে এসব সড়কে বাস, মিনিবাস, রিকশাসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোট নেতারা মঞ্চে উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
এমএম/এমআইএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান