৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৩৩ এএম BDST banglanew24
16 Jul 2012   06:05:08 PM   Monday BdST
E-mail this

রমজানে ৩০ মিনিটের বেশি লোডশেডিং থাকবে না: তৌফিক-ই-ইলাহী


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রমজানে ৩০ মিনিটের বেশি লোডশেডিং থাকবে না: তৌফিক-ই-ইলাহী

ঢাকা: রমজানে ৩০ মিনিটের বেশি লোডশেডিং থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এজন্য তিনি শিল্প মালিকদের পিক আওয়ারে (বিকেলে ৫টা থেকে রাত ১১টা) উৎপাদন কম করার পরামর্শ দিয়েছেন।

সোমবার বিদ্যুৎ ভবনে আসন্ন রমজান উপলক্ষে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক আলোচনা শেষে এ মন্তব্য করেন।

প্রয়োজনে সবোর্চ্চ পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হবে বলেও জানান তিনি।

এর আগে তিনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতিতে এসএমএস-এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন।

পর্যায়ক্রমে সব পল্লী বিদ্যুৎ সমিতিতে এসএমএসের মাধ্যমে বিল জমা দেওয়ার পদ্ধতি চালু করা হবে বলে জানা গেছে।

এসময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ, পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর উপস্থিতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
ইএস/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান