১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:২৮ পিএম BDST banglanew24
21 Jun 2012   12:06:01 PM   Thursday BdST
E-mail this

মেঘনা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৫% লভ্যাংশ অনুমোদন


সেরাজুল ইসলাম সিরাজ, মাহবুবুর রহমান মুন্না ও মনিরুল ইসলাম দুলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেঘনা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২৫% লভ্যাংশ অনুমোদন
ছবি : নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মংলা শিল্পাঞ্চল থেকে: মেঘনা সিমেন্টের ২০তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার মংলা শিল্পাঞ্চলে অবস্থিত কোম্পানির নিজস্ব কারখানা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সভা শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত।

বুসন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা ও কোম্পানির পরিচালক মাহবুব মোরশেদ হাসানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তাফিজুর রহমান এফসিএ, ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান, আশরাফ হোসেন মণ্ডল এফসিএ, ইঞ্জিনিয়ার  এমএএইচ সিরাজী, কোম্পানি সচিব এম নাসিমুল হাই এফসিএসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরীক্ষকগণ। এতে শেয়ারহোল্ডারগণও অংশ নেন।

সভায় কোম্পানির শেয়ার হোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়। 

পরে একটি বিশেষ সাধারণ সভায় কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের কয়েকটি ধারার পরিবর্তন ও পরিবর্ধনের প্রস্তাব তোলা হয় বলে জানা গেছে।

উল্লেখ্য গ্রাহকদের আস্থা ও বাড়ন্ত চাহিদার কারণে দিনদিন এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। ২০১১ সালে কোম্পানিটি কর, ভ্যাট, শুল্কসহ বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ১৪৬ কোটি ৮০ লাখ টাকা। যা ২০১০ সালে ছিলো ১৩৩ কোটি ৪৪ লাখ টাকা।

বিশ্বমন্দা পরিস্থিতিতেও মেঘনা সিমেন্ট অগ্রগতি ধরে রাখতে সক্ষম হয়েছে। ধারাবাহিকভাবেই বেড়ে চলেছে কোম্পানিটির আয়। ২০১১ সালে ৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৭৬৯ টাকা নিট মুনাফা অর্জন করেছে। যা এর আগের বছরের চেয়ে ২ কোটি ৯ লাখ টাকা বেশি।

১৯৯৬ সালে শেয়ারবাজারের তালিকাভুক্ত হওয়া এই কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা রয়েছে ২ কোটি ২৫ লাখ ৪ হাজার।

২০১১ সালে পুর্ববর্তী বছরের তুলনায় সার্বিক অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এ বছর ১০ লাখ ১১ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন করতে সক্ষম হয়। যা পূর্ববর্তী ২০১০ সালের চেয়ে প্রায় দশমিক ৩৭ শতাংশ বেশি।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ২১, ২০১২
ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান