৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫৩ পিএম BDST banglanew24
12 Aug 2012   06:10:31 AM   Sunday BdST
E-mail this

জাতীয় শোক দিবস উপলক্ষে সুইডেন আ’লীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা


ডা. রুবেল সাজিদ, সুইডেন থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট স্টকহোমের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল এবং ২৪ আগস্ট আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, সুইডেন শাখা।

সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রলীগ মনোনীত প্রাক্তন ভিপি ডা. ফরহাদ জানান, পঁচাত্তরের ১৫ আগস্টের কালো রাতে জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ‘এই শোক শক্তিতে পরিণত হোক। উজ্জীবিত করুক সমগ্র বাঙালি জাতিকে’ এ কামনায় সুইডেন আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ১৫ আগস্ট স্টকহোমের বিভিন্ন মসজিদে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া সুইডেন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ আগস্ট।  

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান